
রোবোটিক্সের দুনিয়া গুরুত্বপূর্ণ এক মোড়ের মুখে দাঁড়িয়ে,আর চীনের বিভিন্ন এআই রোবট মানুষের মতো আচরণ ও বৈশিষ্ট্য দিয়ে বিস্মিত করে চলেছে। সেই ধারাবাহিকতায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল চীনের একটি হিউম্যানয়েড রোবট।
একদিকে চীনা কোম্পানির রোবটদের ম্যারাথনে হোঁচট খেতে দেখা যাচ্ছে বা স্টেজে মুখ থেঁতলে পড়ছে।অন্যদিকে, তারা এমন হিউম্যানয়েড রোবটও তৈরি করেছে যেগুলো সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে। চীনের বেশ কয়েকটি কোম্পানি নতুন এ প্রযুক্তিতে,প্রথম হওয়ার দৌড়ে এগিয়ে চলেছে। যার মধ্যে সম্প্রতি গিনেস রেকর্ড করেছে চীনের কোম্পানি ,অ্যাজিবট।হিউম্যানয়েড রোবটের মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ হাঁটার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে চীনের শাংহাইভিত্তিক কোম্পানিটির ,অ্যাজিবট এ টু রোবটটি। ১০৬ দশমিক ২৮৬ কিলোমিটার হেঁটে এ মাইলফলকে পৌঁছেছে এটি।
কোম্পানির শেয়ার করা এক ভিডিওতে দেখা মিলেছে, তাদের রোবটটি সুজাউয়ের জিনজি লেক থেকে শাংহাইয়ের নর্থ বান্ড পর্যন্ত হেঁটেছে, যা এক দিন-রাতের যাত্রা। শহর এলাকা, হাইওয়ে, সেতু ও ফাঁকা ফুটপাতসহ সব ধরনের রাস্তা পেরিয়েছে রোবটটি। মুখে ভাইজর-স্টাইল ডিসপ্লের মাধ্যমে চোখ ধাঁধানো রোবটটি কোনোরকম না থেমেই অবিরত হেঁটেছে।
