গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Technology চাঁদে পাঠানোর জন্য হিউম্যানয়েড রোবট

    চাঁদে পাঠানোর জন্য হিউম্যানয়েড রোবট

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    চন্দ্র অভিযানকে সামনে রেখে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা হিউম্যানয়েড রোবট লঞ্চ করেছে চীন।হংকংয়ের বিজ্ঞানীদের তৈরি এ রোবটটি চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন ও পরিবহনের কাজ করবে। 

    উল্লেখ্য,২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যেই চীন এ বিশেষ প্রস্তুতি নিয়েছে।২০২৯ সালের,চাং-ই-৮ অভিযানের অংশ হিসেবে রোবটটিকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে চীন।রোবটটির নকশা তৈরি করেছে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একশ কেজি ওজনের এ রোবটটি একজন কুলি বা, বহনকারী হিসেবে কাজ করবে।চাঁদে নভোচারী নামার আগেই রোবটটি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ও সেগুলো স্থাপন করার দায়িত্ব পালন করবে।রোবটটির গঠন বেশ চমকপ্রদ। এর দেহের উপরের অংশ দেখতে মানুষের মতো ও দুটি হাত রয়েছে।দেহের নিচের অংশে রয়েছে চার চাকার একটি মডিউল, যা সৌরশক্তির মাধ্যমে চলবে।

    রোবটটিতে থাকা এআই যে কোনো বস্তু শনাক্ত এবং সেটির গতিবিধি অনুসরণ করতে পারবে।ফলে কোনো কাজ শুরুর আগেই রোবটটি নিজে থেকেই পরিকল্পনা বা কৌশল তৈরিতে সক্ষম হবে।