২০০ বছর বাঁচতে পারে মানুষ, মন্তব্য রামদেবের

0
187
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মানুষের স্বাভাবিক গড় আয়ু ১০০ বছর নয়, বরং ১৫০ থেকে ২০০ বছর, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন যোগগুরু রামদেব। অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু প্রসঙ্গ টেনে বাবা রামদেব দাবি করেছেন, মানুষের স্বাভাবিক গড় আয়ু ১০০ বছর নয়।
বরং মানুষের গড় স্বাভাবিক আয়ু কমপক্ষে ১৫০ থেকে ২০০ বছর। মানুষ নিজের মস্তিস্ক, চোখ, পাকস্থলীর উপর প্রয়োজনের চেয়ে বেশি চাপ দিয়ে ফেলে। তাঁর আরও দাবি, যে খাবার ১০০ বছরে একজন মানুষের খাওয়া উচিত, সেই খাবারই মাত্র ২৫ বছরে খেয়ে নেয় মানুষ।
ওই সাক্ষাতকারে তিনি আরও জানান নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে ১০০ বছরেও বার্ধক্য আসবে না। নিজের বয়সের কথা উল্লেখ করে রামদেব বলেছেন, তাঁর বয়স ৬০ বছর। কিন্তু কেবলমাত্র খাবার, আর জীবনধারনের জন্যই তিনি সুস্থ এবং প্রাণবন্ত রয়েছেন।