
রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন-কে তোলাবাজ বলে চরম কটাক্ষ করেছেন ভারতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের দাবি, তোলার ২৫ শতাংশ রাজ্যে পাঠান বাকি ৭৫ শতাংশ নিজের পকেটে রাখেন।
এইসব মন্ত্রীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেন না। তোলা তুলেই চলে। অন্যদিকে, তাঁর গড়ে এসেই হুমায়ুন কবিরের এমন মন্তব্য করেছেন তা নাকি জানেনই না তাজমুল হোসেন। তবুও তিনি হুমায়ুন কবিরকে আক্রমণ শানিয়েছেন। হুমায়ুন কবির জানান, আগামী দু’বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পুর্ন হবে। রাজ্য জুড়েই মানুষের সাড়া।
১৮২ আসনেই প্রার্থী দিতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। মালদায় ১২ টা আসনেই প্রার্থী থাকছে। থাকছে হিন্দু, আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীও।








