অভিষেককে উপমুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী করার দাবি হুমায়ুনের

0
344
abhishek k upo mukhyomontri police montri korar dabi HUMAYUN
abhishek k upo mukhyomontri police montri korar dabi HUMAYUN

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে চাপ কমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী করার দাবি জানিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন।

এবার যোগ হয়েছে পুলিশ মন্ত্রী করার দাবি। ভগবানগোলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন ৩ বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা কমানোর প্রয়োজন। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী করা হোক।

তাঁর কথায় মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, যে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের দায়িত্ব নিলে তৃণমূল উপকৃত হবে। পিসি-ভাইপোর কম্বিনেশন রাজ্যের মানুষের উপকারের জন্য অত্যন্ত জরুরি।

ছবি  সৌজন্যে : নিজস্ব