গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Murshidabad প্রয়োজনে অধীরের সঙ্গে সমঝোতা করবেন, ফের হুমায়ুন

    প্রয়োজনে অধীরের সঙ্গে সমঝোতা করবেন, ফের হুমায়ুন

    0
    342
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রয়োজনে অধীর চৌধুরির সঙ্গে সমঝোতা করবেন। আবারও বিস্ফোরক হুমায়ুন কবির। এর আগে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পিছনে জেলা সভাপতি অপূব সরকারের হাত হয়েছে বলে দাবি করেছিলেন।

    শনিবার ফের অপূর্ব সরকারকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরিকে ২০২৪-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরির সঙ্গে প্রয়োজন হলে সিট অ্যাডজাস্টমেন্ট করবেন। কিন্তু সরকারকে সাধারণ পাবলিক করে দেবেন। হুমায়ুন কবির স্পষ্ট করেছেন তিনি রেজিনগরেও দাঁড়াবেন আর কান্দিতেও দাঁড়াবেন।

    যদি তা না পারেন তাহলে আরেক হুমায়ুন কবিরকে নিয়ে এসে কান্দিতে অপূর্ব সরকারের বিরুদ্ধে দাঁড় করাবেন। দেখিয়ে দেবেন কত ধানে কত চাল। পাল্টা আক্রমণ করে অপূর্ব সরকার বলেছেন হুমায়ুন কবিরের কথা এমনিতে কেউ পাত্তা দেয় না। ফুটপাথে বসে কে কী বলছে সেটা তিনি গুরুত্ব দেন না।