
পুলিশকে প্রকাশ্যে হুমকি ঠিক নয়, রাত পেরতে না পেরতেই ৩৬০ ডিগ্রি ইউ টার্ন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
তাঁর মন্তব্য, প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে বলা তাঁর মোটেই উচিত হয়নি, ঠিক হয়নি। তিনি জানিয়েছেন, যেহেতু তিনি একটি দলের বিধায়ক, রাজ্য প্রশাসনের একটা অঙ্গ। সোমবার মুর্শিদাবাদের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। কিছু মানুষ, লালগোলা, বড়ঞা, ভরতপুর, কিছু মানুষ স্থানীয় থানার কিছু পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তার প্রেক্ষিতেই তিনি এইধরনের মন্তব্য করেছিলেন, যদিও তিনি সোমবার আশ্বস্ত হয়ে মন্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলেই দাবি বিধায়কের।রবিবার বহরমপুরের দলীয় অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর পুলিশকে নিশান করে বলেছিলেন, লালগোলা, বড়ঞা, সামশেরগঞ্জ, ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড ঘটে যাতে সাধারণ মানুষের হয়রানি হয়।
যদি বিরোধী আসনে থাকতেন ২৪ ঘণ্টা সময় লাগত না শায়েস্তা করতে। কিন্তু সরকারে রয়েছেন, হাতে পায়ে বেড়ি পরানো রয়েছে, তাই কিছু করতে পারছেন না।







