
মুসলিমদের মসজিদ তৈরিতে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন হুমায়ুন কবির।
তিনি বলেছেন সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির তৈরি হচ্ছে। নিউটাউনে ১১শ কোটি টাকা দামের একটা জায়গায় মন্দির তৈরির জন্য দিয়ে দিয়েছেন। এই ক্ষমতা কতদিন থাকে, তিনি বেঁচে থাকলে দেখবেন। ক্ষমতা থাকলে রুখে নেবেন। আক্রমণ করে বলেছেন এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডায়রেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি ওয়েলকাম জানাবেন। অভিযোগ করে বলেছেন বিজেপির সঙ্গে গাঁটছড়া বেধে মুসলমানদের বোকা বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে গ্রেফতারের পাশাপাশি খুন হয়ে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারেন।
