অভিষেকের সভা থেকে বেশি জমায়েতের হুঙ্কার হুমায়ুনের

0
318
ছবি সৌজন্যে : নিজস্ব
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার থেকে বেশি জমায়েতের হুঙ্কার দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির অফিস উদ্বোধনে গিয়েছিলেন ভরতপুরের বিধায়ক।
সেখান থেকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করবেন, সেখানে সেখানে তিনিও পাল্টা সভা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বেশি জমায়েত হবে।
তিনি আরও বলেছেন ২৯৪ আসনে না হলেও ১৮২ আসনে প্রার্থী দেবেন। বিধানসভা ভোটে ১০০ আসনে জেতার হুঙ্কারও দিয়েছেন হুমায়ুন কবির।