
দল থেকে বার করে দিলে মুর্শিদাবাদে আসন সংখ্যা ২০ থেকে ১০ নামাবেন। ফের বিস্ফোরক হুমায়ুন কবির।
তাঁর সাফ কথা বেরিয়ে তো যেতে চান, বের করে দিক তারপর বোঝাবেন এই জেলার ভোট কেমন হয়। তিনি আরও বলেছেন যাদের নেতা বানানো হয়েছে, তাদের এক একজনের কী পজিশন, কোথায় ছিল, আর কোথায় এসেছে। তাঁদেরকে কতটা সাপোর্ট দিয়ে, কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে প্রশ্ন তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। অপূর্ব সরকার, ভীষ্মদেব কর্মকার, নিলিমেষ বিশ্বাস, কাউসার হোসেন, ফতেমা বিদি নেতা হয়েছেন। এই নেতাদের ছবি দেওয়ালে দেওয়ালে টানিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে।
চিন্তা নেই। ছাব্বিশে বিধানসভা ভোট এইসব নেতাদের গঠন, চলাফেরা দেখে দেবে।









