১৫ অগাস্ট পর্যন্ত চুপ থাকবেন, তারপর অলআউট: হুমায়ুন

0
143
ছবি সৌজন্যে : নিজস্ব
১৫ অগাস্ট পর্যন্ত চুপ থাকবেন। তারপরে তৃণমূলের প্রতীক নিয়েই অলআউট যুদ্ধে যাবেন।
আবারও বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সালারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন তিনি কোনও অন্যায় করেন নি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজও করেন নি। তাঁর নামটা নেত্রী ঘোষণা করেছিলেন। তারপরও বহু প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে যাচ্ছেন। ১৬টা ব্লক, ১৩টা বিধানসভা, কোথাও কিছু হচ্ছে না, শুধু তাঁর বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতি নিয়ে গিয়ে পিছনে ম্যাউ ম্যাউ করানো হচ্ছে।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেদিন পিছনে লাগবেন, গর্তও খুঁজে পাবে না লুকোবার। এভাবেই জেলা নেতৃত্বকে আক্রমণ করেছেন হুমায়ুন কবির।