নিউ টাউনের হোটেলে সেলিম-হুমায়ুন বৈঠক

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির।
বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে এক ঘণ্টার বেশি সময় ধরে তাঁদের বৈঠক হয়েছে। হুমায়ুন বেরিয়ে জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম, আইএসএফ-এর সঙ্গে তিনি জোট করে লড়়তে চান। তা নিয়েই সেলিমের সঙ্গে কথা হয়েছে। জোটের বিষয়ে নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে আলোচনার ভার সিপিএমের উপরেই ছেড়েছেন হুমায়ুন। তবে এই আলোচনা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলে দিতে নারাজ সিপিএম। সেলিম জোটের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। হুমায়ুন নিউ টাউন থেকে সাংবাদিকদের বলেছেন, মহম্মদ সেলিমের সঙ্গে আমার আলোচনা হয়েছে।
আগামী নির্বাচনে জোট করে লড়বেন কি না, সে বিষয়ে কথা বলা হয়েছে। সূত্রের খবর, সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বলেছেন হুমায়ুন। একে অপরের বিরুদ্ধে প্রার্থী না-দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে।