
বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরুর আগে ব্যস্ততার মধ্যেই সাসপেনশনের খবর আসতেই সভাস্থল ছেড়ে বেরিয়ে গিয়েছেন হুমায়ুন কবির। সেখানে দাঁড়িয়েই হুঁশিয়ারি দিয়ে বলেছেন ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই।
পাশাপাশি ২২ ডিসেম্বর নতুন দলের ঘোষণা করবেন বলে জানিয়েছেন। আগামী বিধানসভা ভোটে ১৩৫ আসনে লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ছাব্বিশে বিজেপি ও তৃণমূল দুই দলের বিরুদ্ধে ভোটে লড়বেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার বা সোমবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন যে কোনও পরিস্থিতিতে বাবরি মসজিদ তৈরির অবস্থান থেকে সরছেন না। সূচি অনুযায়ী ৬ তারিখ শিলান্যাস হবেই। ক্ষোভের সুরে বলেছেন ডেকে এনে অপমান করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
এর জবার মর্শিদাবাদের মানুষ দেবে। ফিরহাদ হাকিমের কোনও কথার উত্তর দেবেন না।
