মুসলিম প্রীতি দেখিয়ে সনাতনীদের তুষ্ট করেন মমতা: হুমায়ুন

0
206
ছবি সৌজন্যে : নিজস্ব
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যে আরএসএস-র বাড়বাড়ন্ত হয়েছে বলে দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন মুখে মুসলিম প্রীতির কথা যতই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সনাতনী হিন্দুদের তুষ্ট করে চলেন।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন জীবিত থাকতে থাকতে তৃণমূলের পতন দেখবেন, ২০২৬ সালেই তৃণমূলের সরকার পড়ে যাবে বলেও দাবি করেছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি ১০ হাজার খারিজি মাদ্রাসাকে স্বীকৃতি দেবেন বলে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও পর্যন্ত সংখ্যা ৩০০-র কিছু বেশি। হুমায়ুনের বক্তব্য কৌশলে মাদ্রাসার পাশে আনএডেড কথাটি লেখা রয়েছে। আন কথাটি সরিয়ে দিলেই মাদ্রাসার ৪৫ হাজার ছেলেমেয়ে মিড ডে মিল পেত। ২৫শ শিক্ষক বেতন পেতেন ২০-৫০ হাজার টাকা করে।
এখন পান ৫-৬ হাজার করে। পথকুকুরদের মিড ডে মিল খাওয়ার প্রশ্নাব আসছে কেন্দ্র থেকে, যা রাজ্যে কার্যকর হবে। অথচ মাদ্রাসাগুলো চাঁদা, সহযোগিতায় চলছে। তিনি আরও বলেছেন বাম শাসনের পতনের সময় আরএসএস-র ৫৫৮টি শাখা অফিস ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সেই সংখ্যা ১২ হাজারে পৌঁছেছে।