রসগোল্লা দেব নাকি, শুভেন্দুকে ৭২ ঘণ্টার সময় হুমায়ুনের, পাল্টা শঙ্কর

0
110
ছবি সৌজন্যে : নিজস্ব
শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাঁর জবাব রসগোল্লা তো খাওয়াবো না। ঠুসে দেব।
হুমায়ুন কবির হুমকি দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন সংখ্যালঘু বিধায়ক বিরোধী দলনেতাকে বুঝে নেবেন। তাঁর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না। ঢুকতে চাইলে বুঝিয়ে দেওয়া হবে তাঁদের কত ক্ষমতা। বাইট: হুমায়ুন বুধবার রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন তৃণমূল সনাতনীদের উপড়ে ফেলতে চাইছে। ২০২৬-এ ক্ষমতায় এলে চ্যাংদোলা করে রাস্তায় হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হুমায়ুন কবিরের পুরনো একটি মন্তব্য টেনে শঙ্কর ঘোষ বলেছেন তিনি কি করে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরিরই বা কি বলেছিলেন।
তখন কেন মুখ্যমন্ত্রী নিজের বিধায়কদের বিরুদ্ধে কোনও অ্যাকশন নেন নি। পাল্টা আক্রমণ করেছেন শঙ্কর ঘোষ।