
প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বালিগঞ্জের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন হুমায়ুন কবির। সোমবার নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি-র নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।
নতুন দল ঘোষণার সঙ্গেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ১০ জন প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন। বালিগঞ্জের প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। কিন্তু পরদিনেই নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহার করে নিলেন হুমায়ুন কবির। কারণ হিসেবে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার। যেগুলো রুচি সম্মত নয়। যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তিনি চান না জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট হোক।
তাই প্রার্থী বদলের সিদ্ধান্ত। নিশার বদলে ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির।









