‘জনতা উন্নয়ন পার্টি’, ‘প্রার্থী’ ঘোষণাও হুমায়ুন-র 

0
289
ছবি সৌজন্যে : নিজস্ব
নতুন দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার সঙ্গেই প্রার্থী তালিকাও প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা।
বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবীর। মঞ্চ থেকে ‘জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণার পরেই ২৬ এর ভোটের জন্য পরের পর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তিনি। হুমায়ুন জানিয়েছেন, তিনি লড়বেন রেজিনগর ও বেলডাঙা থেকে। পাশাপাশি লড়বেন আরেক হুমায়ুন কবিরও। পেশায় ডাক্তার এই হুমায়ুন কবির লড়াই করবেন রানিনগর বিধানসভা কেন্দ্র থেকে। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসককে তৃণমূলের প্রার্থী করেছিলেন। যদিও তিনি হেরে যান। হুমায়ুন জানান, খড়্গপুর গ্ৰামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী হবেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে। ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবির। তিনি পেশায় ব্যবসায়ী। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার প্রার্থীর নাম ডঃ ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন সিরাজুল মণ্ডল। হুমায়ুন কবিরের সভায় ভিড় চোখে পড়ার মতো।
মঞ্চে দেখা যায় তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা-নেত্রীকে। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি অনেকের পরনে দলের নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে।