‘সংখ্যালঘু’ বাণে মুখ্যমন্ত্রীকে তোপ হুমায়ুনের

0
137
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সংখ্যালঘু বাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাসের মঞ্চ থেকে হুমায়ুন কবির বলেছেন ২০১১-য় ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন।
২০১৬-য় কমিয়ে করেছেন ৫৭। ২০২১-এ সেই সংখ্যাটাও ৪৪-এ নামিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের অবহেলিত করেছেন বলে আক্রমণ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ছাব্বিশের নির্বাচনে ৯০ আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছেন। তিনি বলেছেন ২৯৪ আসনের মধ্যে ২০৪ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা লড়াই করুন।
কে মুখ্যমন্ত্রী হবে, তাঁরা ঠিক করুন, তাঁরা ক্ষমতায় থাক। সংখ্যালঘুরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন বলে হুঙ্কার দিয়েছেন।