গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata খোয়া যাওয়া আইফোন ফেরত পেলেন হুমায়ুন

    খোয়া যাওয়া আইফোন ফেরত পেলেন হুমায়ুন

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কড়া নিরাপত্তায় মোড়া বিধানসভা থেকে পার্কস্ট্রিট এলাকার কিড স্ট্রিট। সেখান থেকেই নাকি তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীরের সাধের আইফোনটি উদ্ধার করা হয়েছে।

    কিন্তু বিধায়কের ফোনে হাত দেওয়ার সাহস হল কার? বিধানসভার নিরপত্তায় কি কোনও ফাঁক থেকে যাচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও হুমায়ুনের। দাবি, ইয়ার্কি করেই কেউ করেছে এটা। সেক্ষেত্রে বিরোধীদের একাংশের প্রশ্ন, বিধানসভা কি ইয়ার্কি করার জায়গা? সেই প্রশ্নে কিন্তু নিরুত্তাপ হুমায়ুন। উল্লেখ্য, বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে এসে নিজের আইফোনটি হারিয়ে ফেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাঁর দাবি ছিল, বিধানসভার লবিতে নিজের। আইফোনটি ফেলে গিয়েছিলেন।

    পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন ফোনটি যথাস্থানে নেই। অবশেষে পুলিশি তৎপরতায় ফোন ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হুমায়ুন।