গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad সরকারি টাকায় মসজিদ নয়, মুখ্যমন্ত্রীকে তোপ হুমায়ুনের

    সরকারি টাকায় মসজিদ নয়, মুখ্যমন্ত্রীকে তোপ হুমায়ুনের

    0
    107
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যমন্ত্রী মন্দির করতে পারলে তিনি মসজিদ তৈরি করতে পারবেন না কেন। আবারও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির।
    তবে তিনি রাজ্যসরকারের টাকায় মসজিদ করবেন না বলে জানিয়েছেন। তাঁর কথায় রাজ্য সরকারের টাকায় মসজিদ তৈরি হলে পবিত্রতা নষ্ট হবে। এটা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন এত বিরোধিতা সত্ত্বেও মসজিদের শিলান্যাস স্থাপন করছেন। ২৫ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার মানুষ আর্থিক সহযোগিতা করবেন।
    মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেছেন যখন রেড রোড আটকে কার্নিভাল হয়, যখন সরকারি টাকায় একটা সম্প্রদায়কে ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।তখন তো বিরোধিতা করেন না। কিন্তু সংবিধান মেনে মসজিদ তৈরিতে দোষ কোথায়।