গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad ন্যায্য ভোটার বাদ গেলে ধর্না, হুঙ্কার হুমায়ুন-র  

    ন্যায্য ভোটার বাদ গেলে ধর্না, হুঙ্কার হুমায়ুন-র  

    0
    77
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিমবঙ্গে কোনও ন্যায্য ভোটার বাদ গেলে আধিকারিকদের ঘিরে ধরে রাখবেন। এসআইআর শুনানির নোটিস নিয়ে রাজ্যকে এভাবেই আক্রমণ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির।
    তিনি বলেছেন, রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা। ফাঁকিবাজি করেছেন, তাই এখন শয়ে শয়ে নোটিস ধরানো হচ্ছে। হুমায়ুন কবীর বলেছেন, রাজ্যের কোনও প্রান্তে যদি, তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, পরিকল্পনা করে যে, হিয়ারিং করার জন্য এত নোটিস সার্ভ করছে, কোনও ন্যায্য ভোটার যদি বাদ যায়, তিনি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কোচবিহার, কোথাও কোথাও গিয়ে,  আধিকারিকদের ঘিরে বসে থাকবেন।
    কেন কোন কারণে কার নির্দেশে, এই সব অসঙ্গতি বা এই সকল ন্যায্য ভোটারদের নাম বাদ যাচ্ছে ? এই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির।