গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad অভিষেকের তোপে হুমায়ুন, মিম-ডিমকে ঝেটিয়ে বিদায়ের হুঁশিয়ারি

    অভিষেকের তোপে হুমায়ুন, মিম-ডিমকে ঝেটিয়ে বিদায়ের হুঁশিয়ারি

    0
    59
    ছবি সৌজন্যে :ফেসবুক

    হুমায়ুনের পর এবার মিম, ডিম, জুপ, ঝুপকে ঝেটিয়ে বিদায়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজিনগরের সভা থেকে ভিডিওকাণ্ডে ফের হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন তিনি।

    বলেছেন যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদের সঙ্গেই হাত মিলিয়েছে হুমায়ুন। বিজেপির থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মত সার্কাস করছেন হুমায়ুন কবির। মানুষের কাছে সব দিনের আলোর মত পরিষ্কার হয়ে গিয়েছে। হুমায়ুন কবির নিজেই বলছেন শুভেন্দু অধিকারী, পিএমও, অসম, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন।

    দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন আগামীর লড়াই বিজেপি, কংগ্রেস, মিম, ডিম, জুপ, ঝুপ-র বিরুদ্ধে। বিজেপির বি টিমকে ঝেটিয়ে বিদায় করে চতুর্থবারের জন্য তৃণমূলকে ফের ক্ষমতায় আনতে হবে।