গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata জীবনকৃষ্ণকে কোর্ট লকআপে দেখতে গেলেন হুমায়ুন

    জীবনকৃষ্ণকে কোর্ট লকআপে দেখতে গেলেন হুমায়ুন

    0
    85
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কোর্ট লকআপে গিয়ে দেখে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
    ইডি হেফাজতে থাকা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টের ইডির বিশেষ আদালতে তোলা হয়। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেছেন হুমায়ুন কবির। তবে জীবনকৃষ্ণর সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিতর্ক তৈরি হলে তাতে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির। তাঁর সাফাই জীবনকৃষ্ণ সাহা তাঁর কলিগ তাই দেখা করতে এসেছেন। কোনও দোষ করে থাকলে আইন আইনের পথে চলবে। তবে এখনও জীবনকৃষ্ণ-র কোনও দোষ প্রমাণিত হয়নি।
    অন্যদিকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আদালত চত্বরে দাঁড়িয়ে বলেছেন কোনও অভিযোগ প্রমাণ করতে পারবে না।