হুমায়ুনকে বিধানসভায় ডেকে পাঠানো হবে : স্পিকার

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার হুমায়ুন কবিরকে ডেকে পাঠাতে পারেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন বর্তমান দলগত অবস্থান জানতে তাঁকে ডাকা হতে পারে। স্পিকারের কথায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে।

সেই সংক্রান্ত নথিও বিধানসভার কাছে জমা পড়েছে। সোমবারই জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। স্পিকারের দাবি সেই তথ্য বিধানসভার কাছে নেই। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইনেও কোনও অভিযোগ জমা পড়লে তাও খতিয়ে দেখা হবে।

বিধানসভার স্পিকারের কোপে পড়তে পারেন হুমায়ুন কবির। নতুন দল ঘোষণার সঙ্গেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ১০ জন প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন।