
২২ ডিসেম্বর নতন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে বেলডাঙায় তাঁর প্রস্তাবিত মসজিদের জমিতে জুম্মাবারের নমাজে লক্ষাধিক মানুষ জমায়েত করেছেন।
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দাবি বিপুল ভিড়ের কারণে জায়গার অভাবে দু’দফায় নমাজ পড়তে হয়েছে। তাঁর কতায় তিনি কাউকে ডাকেননি। তবুও আগের রাত থেকে মানুষ নমাজে অংশ নেওয়ার জন্য হাজির হয়েছিলেন। তাঁর দাবি রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই ত্রিপুরা, অসম, বিহার এবং ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ নমাজে অংশ নিয়েছিলেন। হুমায়ুন কবিরের দাবি ২০২৬-র বিধানসভা নির্বাচনে তাঁর দল রাজ্যের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠবে।
তৃণমূল, বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে তাঁর দলের সমর্থনের প্রয়োজন হবে।







