হুমায়ুনের ‘বাবরি’র অনুদান ছাড়াল ৩ কোটি!

0
211
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন। তারপর থেকেই মসজিদ নির্মাণের জন্য দিক দিক থেকে আসতে শুরু করে অনুদান।
হুমায়ুনের বাড়িতেই শুরু হয় টাকা গোনার কাজ। সোমবার রাত পর্যন্ত সেই অঙ্ক ছাড়িয়েছে ৩ কোটির ঘর। গোনা এখনও চলছেই। বাবরি মসজিদের অনুদানের জন্য ১১টি বাক্স বসিয়েছিলেন হুমায়ুন কবীর। অল্প সময়ের মধ্যেই সবকটি ভরে গেছে। এছাড়া অনলাইনেও দূর-দুরান্ত থেকে অনুদানের টাকা আসছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার বিশেষ যন্ত্র। দান বাক্সে ৫০০ টাকার নোট থেকে শুরু করে খুচরো, সবই পাওয়া যাচ্ছে। অনেকেই দান করেছেন সোনা, যার বাজারমূল্য লাখে পৌঁছেছে। এখনও কয়েকটি বাক্স পড়ে আছে, সেগুলিও গোনার কাজ চলছে। 
কেউ কেউ আবার মসজিদ নির্মাণের জন্য ইট, বালি পাথর দান করছেন। আর সেই কারণেই ক’দিন ধরে বেলডাঙা-রেজিনগরে ইটের ভাটায় ইটের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মালিকরা।