বালিগঞ্জে হুমায়ুনের বাজি প্রাক্তন পুলিশ আবুল

0
108
ছবি সৌজন্যে : ফাইল
প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহার করে নিয়েছেন হুমায়ুন কবির। নিশার পরিবর্তে ছাব্বিশের নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হচ্ছেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান।
সোমবার নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি-র নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নতুন দল ঘোষণার সঙ্গেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ১০ জন প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন। বালিগঞ্জের প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। কিন্তু পরদিনেই নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহার করে নিলেন হুমায়ুন কবির। কারণ হিসেবে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার। যেগুলো রুচি সম্মত নয়। যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তিনি চান না জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট হোক। তাই প্রার্থী বদলের সিদ্ধান্ত। নিশার বদলে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করবেন জানিয়েছেন হুমায়ুন কবির।
এরপরেই পাল্টা সাংবাদিক বৈঠক করে নিশা চট্টোপাধ্যায় বলেছেন তিনি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয়, নতুন দল তৈরি হচ্ছে বলে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু এখন বোঝা যাচ্ছে হিন্দু বলেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। এদিকে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেতা তথা তৃণমূলের যুবনেতা শোয়েব কবির। তিনি হুমায়ুনের দলের রাজ্য মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁর দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তাঁর দলত্যাগের অন্যতম কারণ। তাছাড়া তণমূলে তরুণ প্রজন্মকে উপেক্ষিত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন শোয়েব।