২২ ডিসেম্বর বহরমপুর অচলের ডাক হুমায়ুন-র 

0
178
ছবি সৌজন্যে : নিজস্ব

আগামী ২২ ডিসেম্বর প্রশাসন-কে নড়িয়ে দিতে বহরমপুর অচলের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে তৃণমূলকে হুঁশিয়ারি ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার ডাক হুমায়ুনে-র।

শনিবার সন্ধ্যায় বেলডাঙ্গার বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের জায়গায় দাড়িয়ে তৃণমূলের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, কলকাতার মুসলমানরা তাঁকে সংবর্ধনা জানাচ্ছে। মেটিয়াবুরুজ থেকে তপসিয়া খিদিরপুর পর্যন্ত সমস্ত মুসলমানরা। যেভাবে গত শনিবার হাজারে হাজারে লাখো লাখো লোক এখানে বন্যার ভিড়ের মতো এসেছিল। আগামী ২২ ডিসেম্বর যার যত বাস লাগবে তিনি বাস সিন্ডিকেট থেকে বাস ভাড়া করে দেবেন। গোটা মুর্শিদাবাদ জেলার টুকটুক বহরমপুর মুখি হবে।

প্রশাসনকে হিলিয়ে দেবো বহরমপুর অচল করে দেব ওই দিন। হুমায়ুন কবিরের সঙ্গে যারা থাকবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে থানা ঘেরাও হবে ২৪ ঘন্টার মধ্যে। কোন অফিসারকে রাস্তায় উঠতে দেব না কোন মুভমেন্ট করতে দেব না এটা হুমায়ুন কবিরের ঘোষণা।