
পলাশি থেকে ইটাহারের বদলে রেজিনগর পর্যন্ত বাবরি যাত্রা করেছেন হুমায়ুন কবির। মাথার পাগড়ি, গলায় মালা পরে কখনও বাইকে, কখনও হুডখোলা গাড়ি, আবার পায়ে হেঁটেও পলাশি থেকে রেজিনগর পর্যন্ত কর্মী সমর্থকদের সঙ্গে সামিল হয়েছেন তিনি।
পরীক্ষার কারণে পলাশি থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা স্থগিত করেছিলেন জনতা উন্নয়ন পার্টি প্রধান। বদলে পলাশি থেকে রেজিনগর পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়। ওই কর্মসূচি থেকেই হুমায়ুন কবির বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপিকেও রুখে দেওয়া হবে।
তাঁর দাবি এসআইআর-র নামে ৪০ লাখ হিন্দু ভোটার এবং ১৮ লাখ মুসলমানের নাম বাদ গিয়েছে। তাঁর আরও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি মিলে হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে।
