হুমায়ুন-র ভাষা মহম্মদ আলি জিন্নাদের মতো : শুভেন্দু

0
105
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নামকরণে আমাদের আপত্তি আছে। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে ফের একবার একথাই বলেছেন শুভেন্দু অধিকারী।
এরপরই হুমায়ুন কবীরকে উদ্দেশে বলেছেন, হুমায়ুন কবীরের ভাষা তো ঠিক মহম্মদ আলি জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বিজেপি পার্টির সকলে অবস্থান স্পষ্ট করেছেন। তিনিও বলেছেন, বাবরি নামকরণে আপত্তি আছে। কিন্তু, এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হল, মোঘল-পাঠান-হানাদারদের নামে…বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুঠেরা ছিলেন। তিনি ভারতের কেউ ছিলেন না। তিনি ভারত দখল করতে এসেছিলেন। ভারতের মন্দিরগুলো ভেঙে-গুঁড়িয়ে, আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন। ভারত থেকে লুঠে নিয়ে ভারতের সোনা-হীরে-মণি-মাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন। তাঁর নামকরণে প্রত্যেকের আপত্তি রয়েছে। কিন্তু, যে ধর্মীয় উন্মাদনা, পরোক্ষভাবে-প্রত্যক্ষভাবে পুলিশ-প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে।
টাকা  সংগ্রহ হয়েছে। এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে।