ব্রিগেডে হুমায়ুনের সভা বাতিল

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব
সেনাবাহিনীর অনুমতি না মেলায় বাতিল হয়ে গিয়েছে হুমায়ুন কবিরের ব্রিগেডের সভা। বিকল্প স্থান হিসেবে শহিদ মিনারের প্রস্তাব দেওয়া হয়েছে।
যদিও হুমায়ুন কবির বলেছেন প্রস্তাবিত বাবরি মসজিদের জমির পাশে মাঠে জনসভা করবেন তিনি। পয়লা ফেব্রুয়ারির বদলে জানুয়ারির শেষদিকে কোনও একটা দিনে সভা হবে বলে জানিয়েছেন। হুমায়ুন কবিরের কথায় শহিদ মিনার ছোট জায়গা, ওখানে এত মানুষের জমায়েত সম্ভব নয়।
তাঁর তো টার্গেট রয়েছে ১০ লাখ মানুষের জমায়েত। আক্রমণ করে বলেছেন ব্রিগেডে সভা হলে তৃণমূল বিজেপি ভয় পেত।