
ভোটের মুখে হুমায়ুন কবিরের জামাইকে মাদক মামলায় তলব করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি সকালে লালগোলা থানায় হাজিরা দিতে নোটিস দেওয়া হয়েছে।
লালগোলায় আগেই বাজেয়াপ্ত হয়েছে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের মেয়ে, জামাই সহ শ্বশুরবাড়ির একাধিক সম্পত্তি। আগে জলা জমি বুজিয়ে বাড়ির তৈরির অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রীকেও নোটিস দেওয়া হয়।
হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিস দেয় ভূমি ও ভূমি সংস্কার দফতর। এবার নতুন মাদক মামলায় হুমায়ুন কবিরের জামাইকে তলব করেছে পুলিশ।








