
হুমায়ুন কবিরের সাসপেনশনকে নাটক বলছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন সাসপেনশন করতে এত সময় লাগল কেন।
এর আগেও তো হুমায়ুন কবির অনেক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি মন্ত্রী ফিরহাদ হাকিমও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গন্ধা ধর্ম বলে মন্তব্য করেছিলেন।
শমীক ভট্টাচার্য-র মত এটা পুরোটাই তৃণমূলের নাটক। ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ এটা করতে দেবে না।
