পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা

0
282
Landslides in Papua New Guinea fear hundreds of deaths
Landslides in Papua New Guinea fear hundreds of deaths
পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৩টে নাগাদ ধস নামে ওই গ্রামে।
তখন কাওকালাম গ্রামের বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গোটা গ্রাম মাটির তলায় চলে যায়।কাওকালাম গ্রামটি পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে ৬০০ কিমি উত্তরে অবস্থিত। সূত্রের খবর, ভূমিধসের ঘটনায় অন্তত শতাধিক মানুষের আশঙ্কা করছে প্রশাসন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। মাটির নিচ থেকে দেহ উদ্ধার করতে শুরু করেছে উদ্ধারকারী দল। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।উদ্ধারকারী দলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসাবশেষ থেকে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। পোর্গেরা উইমেন ইন বিজনেস অ্যাসোসিয়েশনে’র প্রেসিডেন্ট এলিজাবেথ লারুমা জানিয়েছেন, পাহাড় ধসে গিয়ে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঘুমের মধ্যেই জীবন্ত সমাধি হয়েছে গ্রামবাসীদের। এখন কাওকালাম জুড়ে শুধুই স্বজনহারাদের কান্না ও হাহাকার।