গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National মৃত্যুদণ্ড হয়নি কয়েকশো অপরাধীর, দেবকে জানাল কেন্দ্র

    মৃত্যুদণ্ড হয়নি কয়েকশো অপরাধীর, দেবকে জানাল কেন্দ্র

    0
    671
    ছবি সৌজন্যে : এক্স
    আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। কিন্তু এখনও শাস্তি কার্যকর হয়নি ৫৪৪ অপরাধীর। দেশের বিভিন্ন জেলে বন্দি রয়েছে তারা। ঘাটালের তৃণমূল সাংসদ দেব-র প্রশ্নের উত্তরে সংসদে এমনই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় সরকার।
    তবে এই পরিসংখ্যান ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে হিসেবে। তার পর যাঁদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত, তাঁদের ধরলে সংখ্যাটা বাড়তে পারে। কেন্দ্রীয় মন্ত্রী বন্দী সঞ্জয় কুমার জানিয়েছেন, যাদের মৃত্যুদণ্ড এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি, রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করেছে যারা, সেই সংখ্যা কেন্দ্রের কাছে মজুত নেই। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর ২০২২ সালের রিপোর্ট তুলে ধরেছেন। ওই রিপোর্ট অনুযায়ী, আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে, এমন ৯৫ অপরাধী উত্তরপ্রদেশের জেলে বন্দি রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে মৃত্যুদণ্ড পাওয়া ৪৯ অপরাধী জেলে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, দুই রাজ্যেই সংখ্যাটা ৪৫। আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে, এমন জেলবন্দি অপরাধীর সংখ্যা মধ্যপ্রদেশে ৩৯, কর্নাটকে ৩২, বিহারে ২৭, পশ্চিমবঙ্গে ২৬, হরিয়ানায় ২১, রাজস্থান ও উত্তরাখণ্ডে ২০, কেরলে ১৯, অন্ধ্রপ্রদেশে ১৫, তামিলনাড়ুতে ১৪, দিল্লিতে ৯ এবং জম্মু ও কাশ্মীরে ৮।
    ভারতীয় দণ্ডবিধিতে যেখানে ১৩টি অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান ছিল, ভারতীয় ন্যায় সংহিতায় ১৫টি অপরাধের সাজা হিসেবে মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। ২০২৪ সালে কোনও মামলায় মৃত্যুদণ্ডের সাজা শোনায়নি সুপ্রিম কোর্ট।