এইমসের বাইরে শত শত রোগী, নাড্ডাকে চিঠি রাহুলের 

0
288
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দিল্লি এইমসের বাইরে ফুটপাথ ও সাবওয়েতে শত শত রোগীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন লোকসব্বার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি মারলেনাকে এই মানবিক সংকট সমাধানের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি প্রবল ঠান্ডা উপেক্ষা করে গভীর রাতে দিল্লির এইমসের বাইরে অপেক্ষারত রোগী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী। এরপরেই সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে রাহুল গান্ধী বলেছেন, দিল্লি এইমসের ওপর অত্যধিক চাপ পড়েছে কারণ কোটি কোটি মানুষ তাদের অঞ্চলে সুলভ এবং উচ্চমানের চিকিৎসা সেবা পাচ্ছেন না। কংগ্রেস নেতা অনুরোধ করে লিখেছেন,  প্রথম পদক্ষেপ হিসেবে, দেশে নতুন এইমস হাসপাতালগুলোকে দ্রুত চালু করা উচিত। এছাড়া পাবলিক হেলথ কেয়ার পরিকাঠামো সব স্তরে শক্তিশালী করা উচিত, প্রাথমিক থেকে তৃতীয় স্তর পর্যন্ত, রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্বে। রাহুল গান্ধী স্বাস্থ্যমন্ত্রীকে আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমগুলো পুনরায় পর্যালোচনা করার কথাও বলেছেন।
পাশাপাশি দিল্লি সরকারকে চিঠিতে রাহুল গান্ধী বলেছেন, এই শীতে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে রোগীদের জন্য বিছানা, জল সরবরাহ করা যায়। ভবিষ্যতে স্থায়ী সুবিধা গড়ে তোলা এবং রোগীদের জন্য আরও বড় স্থায়ী ব্যবস্থা তৈরি করার জন্য বিকল্পগুলো খতিয়ে দেখা উচিত।