করাচির জেল থেকে পালাল কয়েকশো বন্দি

0
77
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানের করাচির একটি জেল থেকে প্রায় ২১৬ জন বন্দি পালিয়ে গেছে। পালানোর সময় পুলিশের গুলিতে একজন বন্দির মৃত্যু হয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্য সোমবার করাচিতে ভূমিকম্পের সময় কয়েদিদের অস্থায়ীভাবে তাদের ব্যারাক থেকে বাইরে আনা হয়েছিল।
তখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পলাতক বন্দিদের মধ্যে ৭৮ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে কোনও জঙ্গি সংগঠনের সদস্য বা সংশ্লিষ্ট কেউ ছিল না বলেই খবর। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান জানিয়েছেন, ভূমিকম্পের পর নিরাপত্তার কারণে বন্দিদের সেল থেকে বের করা হয়েছিল।
তারা তখনও বাইরে অবস্থান করছিল, এমন সময় হঠাৎ একটি দল নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছে, অস্ত্র ছিনিয়ে গুলি ছোড়ে এবং পালিয়ে যায়।