বিবেচনাধীন থেকে ডিলিটেড

0
46
ছবি সৌজন্যে : নিজস্ব
সাপ্লিমেন্টারি লিস্ট বেরতেই নাম বাদে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ২ নম্বর ব্লকের বড় গোবরা গ্রামের ৫ নম্বর বুথে ৯৯২ জন ভোটারের মধ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৩৫৮ জন।
অভিযোগ তাদের মধ্যে মাত্র ১৮ জনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে। বাদ গিয়েছে ৩৪০ জনের নাম। সেই তালিকায় রয়েছে স্বয়ং বিএলও মহম্মদ সফিউল আলম। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতেই দেখা গিয়েছে বাদ গেছে প্রত্যেকেরই নাম। কার্যত একই ছবি বারাসতে। সেখানে নবপল্লি ১৭৫, ৭৬ নম্বর পাটে ৬৮ বিবেচনাধীনের মধ্যে ৬৪ জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। মালদার সুজাপরের পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুলের ৩ নম্বর বুথ।
সেখানে ৫২২ জন বিবেচনাধীন ভোটার ছিলেন প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৪২৭ জনের নামই ডিলিটেড তালিকায়। এমনটাই অভিযোগ।