কঙ্গোতে শতাধিক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

0
159
ছবি সৌজন্যে : এক্স

ডিআর কঙ্গোর গোমা শহরে জেল ভাঙার সময় ১০০ জনেরও বেশি মহিলা বন্দিকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে,এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা শহর দখল শুরু করার পর শত শত বন্দি মুনজেনজে কারাগার থেকে পালিয়ে যায়।

জেল ভাঙার সময় ১৬৫ থেকে ১৬৭ জন মহিলা বন্দি পুরুষ বন্দিদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন।রিপোর্টে বলা হয়েছে, কারাগারে বন্দিদের আগুন ধরিয়ে দেওয়ার পর বেশির ভাগ মহিলাকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে জানিয়েছেন,ঘটনার সময় কারাগার থেকে প্রায় চার হাজার পুরুষ বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেও, মহিলাদের অংশটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, কারাগারে থাকা শত শত মহিলাকে ধর্ষণ করা হয়, এরপর তাদের কক্ষগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়।এদিকে,রুয়ান্ডা সমর্থিত এম২৩ পূর্ব ডিআর কঙ্গোর মধ্য দিয়ে দ্রুত অগ্রসর হওয়ার পর ১০ লাখের বেশি জনসংখ্যার একটি প্রধান শহর গোমা দখল করা হয়েছিল। শহরটিতে শুরু হয় বিশৃঙ্খলা, রাস্তায় মৃতদেহ পড়ে ছিল এবং আবাসিক বাড়িগুলোর ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ছিল বলে জানা গেছে।জেল ভাঙার ফুটেজে দেখা গেছে,লোকেরা ভবন থেকে পালিয়ে যাচ্ছে। প্রচণ্ড গুলির শব্দও শোনা যাচ্ছে এবং ভবনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

একটি পৃথক ভিডিওতে গোমার রাস্তা দিয়ে তোলা লোকজনকে পালিয়ে যাওয়া বন্দি বলে মনে করা হচ্ছে।রাষ্ট্রসংঘ জানিয়েছে, যুদ্ধের সময় কমপক্ষে ২ হাজার ৯০০ জন নিহত হয়েছে। যার মধ্যে ২ হাজার মৃতদেহ সমাহিত করা হয়েছে এবং আরো ৯০০ জন এখনো শহরের মর্গে রয়েছে।