
আমেরিকায় একটি হুন্দাই কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে প্রায় ৪৭৫ জনকে আটক করা হয়েছে। কারখানাটি জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা শাসন কালে এটি সবচেয়ে বড় কর্মস্থলভিত্তিক অভিযান বলে জানা গেছে।তিন হাজার একর জায়গাজুড়ে নির্মিত এই কারখানা থেকে আটককৃতদের বেশিরভাগই কোরিয়ান নাগরিক।
যেখানে গত এক বছর ধরে কোরিয়ান এই কোম্পানিটি সেখানে বৈদ্যুতিক যানবাহন তৈরির কাজ করছিল।এই অভিযানের জন্য উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া এবং নিজেদের নাগরিকদের অধিকারের প্রতি সম্মান জানাতে মার্কিন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দক্ষিণ কোরিয়া।বলা হয়েছে,আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা শ্রাংক জানিয়েছেন, এই অপরাধের অনুসন্ধান চালানোর জন্য বিচার বিভাগীয় অনুমতি পেতে বহু মাস ধরে প্রমাণ সংগ্রহ করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, নথি সংগ্রহ করেছেন এবং সেই প্রমাণ উপস্থাপন করেছেন।
তিনি আরো বলেছেন, এটি সাধারণ অভিবাসন অভিযান নয় যেখানে অফিসাররা গিয়ে মানুষদের তুলে নিয়ে যায়।এদিকে আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানানো হয়েছে। এদের অনেকেই অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে কাজ করছিলেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের বর্তমানে জর্জিয়ার ফোকস্টনে অবস্থিত একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।







