গাজায় বন্ধ ত্রাণ , দুর্ভিক্ষের আশঙ্কা

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এক মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এবারই প্রথম এত দীর্ঘ সময় উপত্যকায় ত্রাণ ঢুকতে পারছে না।

রাষ্ট্রসংঘের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।ইসরায়েলি প্রশাসন দাবি করছে, গাজায় যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে। নতুন করে ত্রাণ সাহায্যের আপাতত কোনো প্রয়োজন নেই। রাষ্ট্রসংঘ ইসরায়েলের এমন দাবিকে হাস্যকর অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।এমন পরিস্থিতি চলতে থাকলে গাজায় শিগগিরই দুর্ভিক্ষ দেখা দেবে বলে সতর্ক করেছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ।একদিকে ত্রাণ প্রবেশে বাধা, অন্যদিকে নির্বিচারে গুলি আর বোমা হামলা। সব মিলিয়ে মানবতার চরম বিপর্যয় দেখছে গাজা উপত্যকা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ২১ প্যালেস্টাইনি। নতুন করে উপত্যকার বাইত লাহিয়া, বাইত হানুন এবং উত্তরাঞ্চলীয় আরও কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

খালি করতে বলা হয়েছে রাফাহও। কিন্তু এসব এলাকার বাসিন্দাদের যাওয়ার কোনো জায়গা নেই।