
হ্যারিকেন মেলিসায় কার্যত লন্ডভন্ড জামাইকা। খবর, এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ভয়ংকর ঘূর্ণিঝড়।
১৭৪ বছরে এত ভয়ংকর ঘূর্ণিঝড় দেখেনি জামাইকা। মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু গাছ , বিদ্যুতের খুটি। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশির ভাগ এলাকা। অন্ধকারে রয়েছেন দু’লক্ষ মানুষ।
অধিকাংশ রাস্তা বন্ধ। উপকূলবর্তী অঞ্চলে বাড়ি, দোকানপাট ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জামাইকা দেশের সবচেয়ে বোরো ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছে। আগে থেকে স্থানীয়দের নিরাপদ এলাকায় সরানোয় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ২৫০০০ পর্যটক ঘূর্ণিঝড়ে আটকে পড়েছে।
