গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ফ্লোরিডায় আছড়ে পড়েছে হারিকেন মিল্টন

    ফ্লোরিডায় আছড়ে পড়েছে হারিকেন মিল্টন

    0
    106

    হারিকেন মিল্টন ফ্লোরিডার পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে। মারাত্মক এই ঝড় অঙ্গরাজ্যজুড়ে বাড়িঘর ধ্বংস করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, পাশাপাশি আকস্মিক বন্যা এবং বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে।

     

    এর আগে আমেরিকান সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাটাগরি- থ্রি হারিকেন হিসেবে প্রতি ঘণ্টায়  সর্বোচ্চ ১৯৫ কিমি বেগে ঝড়টি আছড়ে পড়ে বলে মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে। এরপর রাত ১১টার মধ্যে বাতাসের গতিবেগ কমে দাঁড়ায় প্রতি ঘণ্টায় ১০৫ মাইল এবং মিল্টন ক্যাটাগরি-২ হারিকেনে পরিণত হয়।তবুও এটি অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচনা করা হচ্ছে। টাম্পা, সেন্ট পিটার্সবার্গ এবং ক্লিয়ারওয়াটার শহরসহ টাম্পা বে এলাকায় আকস্মিক বন্যার জরুরি সতর্কতা জারি করে মার্কিন হারিকেন সেন্টার। বলা হচ্ছে ঝড়টির চোখ ছিল টাম্পা বে মেট্রোপলিটন এলাকা থেকে দূরে অবস্থিত একটি দ্বীপ শহর সিয়েস্তা কী উপকূলে।সিয়েস্তা কী মার্কিন আমেরিকার ফ্লোরিডা রাজ্যের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত একটি বাধা দ্বীপ।এটি রবার্টস বে এবং মেক্সিকো উপসাগরের মধ্যে অবস্থিত। যেখানে ৩ মিলিয়নেরও বেশি লোক বসবাস করে।পূর্বাভাসদাতারা বলেছেন, সমুদ্রের জল ১৩ ফুট পর্যন্ত বাড়তে পারে।অন্যদিকে মিল্টনের প্রভাবে কমপক্ষে ১৯টি টর্নেডোর জন্ম হয়েছে।ফ্লোরিডার পূর্ব উপকূলে ফোর্ট পিয়ার্সে টর্নেডোর পরে একাধিক প্রাণহানির খবরও পাওয়া গেছে।