বিয়ের রাতেই স্বামী অস্বাভাবিক মৃত্যু, মৃতদেহ আগলে নববধূ

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব
বিয়ের রাতেই অস্বাভাবিক মত্যু হয়েছে স্বামীর। রাতভর সেই মৃতদেহ আগলে বসে রইলেন স্ত্রী। সোদপুরের ঘোলার এই ঘটনায় মঙ্গলবার নববধূকে আটক করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখছেন অফিসাররা। মৃত যুবক অভি দাস এবং বিউটি রায়ের মধ্যে দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক ছিল। সোমবার রাতেই পালিয়ে বিয়ে করেছিলেন এই যুগল।
বিউটি তারপর বাড়ি ফিরে যেতে চাইলে তাকে বাধা দেয় অভি, সূত্রের দাবি। সেই সময় নিজেদের মধ্যে গণ্ডগোলও হয়েছিল বলে অভিযোগ। এরপরই মঙ্গলবার সকালে বিউটিকে অভির মৃতদেহ আগলে বসে থাকতে দেখেন ভাড়াবাড়ির মালিক্ অস্বাভাবিক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে নিহত যুবকের পরিবার। তাদের দাবি বিউটি-ই খুন করেছে অভিকে।