২ সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল স্বামী

0
573
Hanging body of BJP worker in Maina
Hanging body of BJP worker in Maina

মুর্শিদাবাদে দুই সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়া র অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে ভগবানগোলার কান্দিপাড়ার বাসিন্দা অভিযুক্ত আওয়াল শেখ ঋণ নিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন।

অভিযোগ ঋণের সুদ দেওয়ার সময় হলেই স্ত্রী সীমা বিবির সঙ্গে ঝগড়া অশান্তি শুরু হত তাঁর। অভিযোগ সেই ঋণের কিস্তির টাকা দেওয়া নিয়ে অশান্তিতেই সীমাকে খুনের অভিযোগ উঠেছে আওয়ালের বিরুদ্ধে। অভিযোগ দরজা-জানালা বন্ধ করে দুই নাবালক সন্তানের সামনেই সীমাকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে আওয়াল। বছর আটেক আগে আওয়াল শেখের সঙ্গে বিয়ে হয় সীমা বিবির। তাদের দুই সন্তান রয়েছে। সকালে শিশুদের কান্নায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই গিয়ে সীমার ঝুলন্ত দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। শিশুদের বয়ান রেকর্ড করে তদন্তে নেমেছে পুলিশ। তারাই জানিয়েছেন কিভাবে মাকে খুন করেছে বাবা। অভিযুক্ত আওয়ালের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।