
নিজের তৈরি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে দম্পতির মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপের কৈলাসনগরে।
জানা গিয়েছে বিভিন্ন গাছ-গাছরা দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতেন পেশায় সব্জি বিক্রেতা দম্পতি বছর ৭৮-র হরবন্ধু দাস এবং তাঁর স্ত্রী বছর ৬৫-র মিনতি দাস। জানা গিয়েছে সকালে ওই আয়ুর্বেদিক ওষুধ খেয়েই বাজারে সব্জি আনতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে অসুস্থ বোধ করায় মেয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে বমি শুরু হয়, ছটফট করতে থাকেন।
তড়িঘড়ি তাঁদেরকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
