
মত্ত অবস্থায় স্ত্রীকে নৃশংসভাবে মারধরের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হোগলবেড়িয়ায়।
পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৪০-র সাহেদা বিবি। ধৃত অভিযুক্ত স্বামীর নাম শফিক খান। স্থানীয় সূত্রে খবর, স্বামী শফিকের অতিরিক্ত মদ্যপানের জন্য অশান্তি লেগেই থাকত ওই পরিবারে। তার উপর সম্প্রতি সংসারে আর্থিক অনটন দেখা দিলে অশান্তি চরমে পৌঁছয়। অন্যদিনের মতো রবিবার সন্ধ্যাতেও মত্ত অবস্থায় ঘরে ফিরেছিলেন অভিযুক্ত। অভিযোগ, স্ত্রী প্রতিবাদ করতেই তাঁকে লাঠি দিয়ে মারধর করতে শুরু করেন শফিক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
