গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata নারকেলডাঙা বধূর রহস্যমৃত্যুতে গ্রেফতার স্বামী

    নারকেলডাঙা বধূর রহস্যমৃত্যুতে গ্রেফতার স্বামী

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নারকেলডাঙায় বধূর রহস্যমৃত্যুতে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রোহিত কুমার শাহকে।
    ২ বার কন্যা সন্তান হওয়ায় বধূকে খুনের অভিযোগ ওঠে। মৃতার পরিবারের অভিযোগ পরপর মেয়ে হওয়ায় তাঁদের মেয়ে শ্বেতার ওপর নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। এমনকি জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন শ্বেতার বাবা। যদিও স্বামী রোহিতের দাবি ছিল মেঘালয় ট্যুর ক্যানসেল হওয়াতে অভিমানে আত্মহত্যা করেছেন শ্বেতা। কিন্তু তা মানতে নারাজ শ্বেতার বাবা। তাঁর অভিযোেগ মেয়েকে মারধরের ফোন পেয়েই তিনি বুধবার নারকেলডাঙার বাড়িতে গিয়েছিলেন।
    কিন্তু সেখানে মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। অন্য ঘরে বসিয়ে রাখা হয়। পরে কার্যত জোর করে ঘরে ঢুকে মেয়ের দেহ দেখতে পান।