
বাড়ির সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল হরিপদ নস্কর এবং তাঁর স্ত্রী অসীমা-র। বিগত কয়েক দিনে তা মাত্রাছাড়া হয়ে যায়। অনুমান, তার জেরেই এই ঘটনা ঘটেছে। বুধবার প্রকাশ্য রাস্তায় স্বামী হামলা করার পর চিৎকার করে ওঠেন মহিলা। তার ফলে আশপাশের লোকজন চলে এলে কোনও রকমে তিনি প্রাণে বাঁচেন। কারণ লোকভয়ে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান। এই মুহূর্তে মহিলার শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক ছিল।
পরবর্তীতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্ত হরিপদকে খুঁজতে এখন তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
