গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura বহির্ভূত সম্পর্কে স্ত্রীর প্রেমিককে তাড়া করে কুপিয়ে মারল স্বামী

    বহির্ভূত সম্পর্কে স্ত্রীর প্রেমিককে তাড়া করে কুপিয়ে মারল স্বামী

    0
    303
    ছবি সৌজন্যে : এক্স

    বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর প্রেমিককে তাড়া করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুরের পাহাড়পুর গ্রামে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা রামপ্রসাদ রায় মুম্বইয়ের গয়না তৈরির কারখানার শ্রমিকা সম্প্রতি বাড়ি ফিরে জানতে পারেন তাঁর এলাকারই বাসিন্দা ব্যাঙ্ককর্মী সুমন মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

    এই নিয়ে বেশকিছুদিন ধরে ঝগড়া অশান্তি চলছিল। সুমনকে হুমকিও দিয়েছিলেন রামপ্রসাদ। অভিযোগ তার পরেও মেলামেশা চালিয়ে যাচ্ছিলেন যুগল। এরপরেই শুক্রবার রাতে বাইকে করে কাজ থেকে বাড়ি ফেরার পথে কোতুলপুর মিল মোড় এলাকায় সুমনের চোখে টর্চের আলো মারে রামপ্রসাদ ও তার সঙ্গীরা। চোখ ধাঁধিয়ে যাওয়ায় বাইকের গতি কমিয়ে দেয় ওই যুবক। অভিযোগ তখনই সুমনকে ছুরি দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় বাইক ফেলে পালাতে থাকেন সুমন।

    রাস্তার পাশে আলুখেতের ওপর দিয়ে পালানোর সময় পিছনে ধাওয়া করেন বামপ্রসাদ। এরপরেই আলুখেতে কোপানো হয় সুমনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে দেহ ফেলে পালিয়ে যায় রামপ্রসাদ। এরপরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তদন্তে নেমে পুলিশ রামপ্রসাদ ও তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করেছে।